News71.com
 Bangladesh
 05 Sep 22, 02:14 PM
 149           
 0
 05 Sep 22, 02:14 PM

ভবিষ্যতে শুধু দুর্যোগ কবলিত এলাকায় পাবলিক পরীক্ষা স্থগিত থাকবে।।শিক্ষামন্ত্রী

ভবিষ্যতে শুধু দুর্যোগ কবলিত এলাকায় পাবলিক পরীক্ষা স্থগিত থাকবে।।শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ ভবিষ্যতে দুর্যোগ, দৈব-দুর্বিপাকের কারণে সংশ্লিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সিলেট বিভাগে বন্যার কারণে সারাদেশের এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে তিনি এ কথা জানান।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান। এর আগে ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়।শিক্ষামন্ত্রী জানান, এবার এই পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। চলতি বছরের এসএসসি ও সমমানে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর শেষ হবে। এরপর ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন