News71.com
 Bangladesh
 04 Sep 22, 10:50 PM
 201           
 0
 04 Sep 22, 10:50 PM

ফরিদপুরে ১৬ কেজি গাঁজাসহ আটক ২।।

ফরিদপুরে ১৬ কেজি গাঁজাসহ আটক ২।।

নিউজ ডেস্কঃ ফরিদপুরে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা সদরের ধুলদি বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ দু’জনকে আটক করা হয়। আটকরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৫২) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদি গ্রামের মো. ফারুক পেদার ছেলে মো. রাহাত পেদা (২৬)।

কমান্ডার শহিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ধুলদি বাজার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাব। সে সময় সাড়ে ১৬ কেজি গাঁজাসহ ওই দুইজন মাদককারবারিকে আটক করা হয়। তাদের কাছে থেকে দুইটি মোবাইলফোন ও দুইটি সিম জব্দও করা হয়। তিনি আরও বলেন, জব্দ মাদক ও অন্যান্য আলামতসহ আটক আসামিদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন