News71.com
 Bangladesh
 04 Sep 22, 09:55 PM
 227           
 0
 04 Sep 22, 09:55 PM

প্রয়োজনের অতিরিক্ত খাদ্য আমদানির নির্দেশ।।

প্রয়োজনের অতিরিক্ত খাদ্য আমদানির নির্দেশ।।

নিউজ ডেস্কঃ খাদ্য নিরাপত্তা নিশ্চত করতে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য আমদানির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, এখন ১৯ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় বাজারে চালের ৪/৫ টাকা কমেছে। রোববার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাশিয়া, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে চুক্তি অনুযায়ী খাদ্য আমদানি হবে। এর বাইরে আরো দুই একটি জায়গা থেকে খাদ্য কেনার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন