News71.com
 Bangladesh
 04 Sep 22, 09:52 PM
 264           
 0
 04 Sep 22, 09:52 PM

টঙ্গীতে জাল টাকা ও মাদকসহ গ্রেফতার ২ ।।

টঙ্গীতে জাল টাকা ও মাদকসহ গ্রেফতার ২ ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকা থেকে জাল টাকা ও হেরোইনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়াদের মধ্যে একজন নারী ও একজন যুবক রয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মোমেলা বেগম (৩৮) টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ বস্তি এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী ও মো. সোহরাব (৩৩) নরসিংদীর মাধবদী থানার বিরামপুর এলাকার বেদন মিয়ার ছেলে। সোহরাব টঙ্গীতে বাসা ভাড়া থাকেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বাসা থেকে মাদক কারবারি মোমেলা বেগমকে গ্রেফতার করা হয় করা হয়। পরে তার কাছ থেকে ১০০০ পুরিয়া হেরোইন ও ৫০ হাজার জাল টাকা জব্দ করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে একই এলাকা থেকে মো. সোহরাবকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন