News71.com
 Bangladesh
 04 Sep 22, 03:32 PM
 175           
 0
 04 Sep 22, 03:32 PM

৫ উপজেলায় ইউপিডিএফের অবরোধ পালন।।

৫ উপজেলায় ইউপিডিএফের অবরোধ পালন।।

নিউজ ডেস্কঃ সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। গুইমারায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের উপজেলা সংগঠক অংথোই মারমা ওরফে আগুনকে হত্যার প্রতিবাদে এ অবরোধের ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ।

অবরোধ চলাকালে রোববার (০৪ সেপ্টেম্বর) সকাল থেকে খাগড়াছড়ির পাঁচ উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিচ্ছিন্নভাবে পিকেটিং করেছে ইউপিডিএফ সমর্থকরা। অবরোধের ফলে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল খাগড়াছড়ির গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সকালের দিকে পুলিশি পাহারায় জেলা সদরে পৌঁছে দেওয়া হয়েছে। অবরোধ চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে পাঁচ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন