
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানির জন্য বাংলাদেশে চাষাবাদে সমস্যা হয়। একই কারণে আরও নানা সমস্যার সৃষ্টি হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিস্তা সমস্যা সমাধানে আগ্রহী। কিন্তু ভারতের ভেতরেই এ নিয়ে সমস্যা আছে। চার দিনের ভারত সফরের আগে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এএনআইয়ের হয়ে সাক্ষাৎকার নিয়েছেন স্মিতা প্রকাশ। আজ রোববার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাতকালে শেখ হাসিনা বলেছেন, দুদেশের মধ্যে মতপার্থক্য ও ‘চ্যালেঞ্জ থাকলেও সেগুলো এমন কিছু নয়, যা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধান করা যাবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনি জানেন, আমরা ভাটির দেশ। তাই ভারত থেকে পানি আসে আমাদের দেশে। তাই আমাদের প্রতি ভারতকে আরও উদারতা দেখাতে হবে। কারণ, এতে উভয় দেশই লাভবান হবে। তিনি বলেন, মাঝে মাঝে এই পানির প্রয়োজনে আমাদের জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে তিস্তার কারণে। এর কারণে চাষাবাদে সমস্যা হয়। আরও অনেক সমস্যা তৈরি হয়। তাই আমার মনে হয় আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা উচিত। আমরা দেখেছি, ভারতের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) এ সমস্যা সমাধানে আগ্রহী। কিন্তু সমস্যাটা আপনাদের (ভারতের) দেশের ভেতরে।শেখ হাসিনা তাঁর সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশের মধ্যে হওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা শুধু গঙ্গার পানি ভাগাভাগি করি। এর জন্য আমরা চুক্তি করেছি। কিন্তু আমাদের দুই দেশের মধ্যে প্রবাহমান আরও ৫৪টি নদী আছে।