News71.com
 Bangladesh
 03 Sep 22, 09:10 PM
 186           
 0
 03 Sep 22, 09:10 PM

ঢাবিতে আন্তর্জাতিক রুমি সম্মেলন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী।।

ঢাবিতে আন্তর্জাতিক রুমি সম্মেলন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক রুমি সম্মেলন উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন তিনি। ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করে।

এতে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, রুমি হলেন মহান মানবতাবাদী ও জগতশ্রেষ্ঠ একজন আধ্যাত্মিক কবি ও দার্শনিকৃ; তাঁকে বলা হয় ‘দ্য মেসেঞ্জার অফ লাভ অ্যান্ড উইজডম’ অর্থাৎ প্রেম ও প্রজ্ঞার বার্তাবাহক। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে চরম অস্থির ও অশান্ত সমাজে মানুষের প্রতি মানুষের দরদ ও দায়বদ্ধতা, মমত্ববোধ আর ভালোবাসার অনুপম সৌধের ওপর প্রেমের জয়গান গেয়ে যিনি শান্তিপিপাসু মানুষের জন্য এক ব্যতিক্রমী দর্শন প্রবর্তন করেন- তিনিই হলেন জালালুদ্দিন রুমি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন