News71.com
 Bangladesh
 03 Sep 22, 08:34 PM
 221           
 0
 03 Sep 22, 08:34 PM

আগামী নির্বাচনেই খেলা ফাইনাল।। বিএনপিকে ওবায়দুল কাদের

আগামী নির্বাচনেই খেলা ফাইনাল।। বিএনপিকে ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ‘খেলা হবে’ বাক্যটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে, যেকোনো রাজনৈতিক দলের নেতারা ‘খেলা’ শব্দটি নিয়ে এখন বক্তব্য দেন। আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারা বটেই, বিএনপি নেতারাও বাদ দিতে পারেননি শব্দটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিএনপি ফাইনাল খেলার কথা বলেছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ করে আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের আন্দোলন আন্দোলন বলতে বলতে গলা শুকিয়ে গেছে। নেতাকর্মী ছাড়া বিএনপির সাথে জনগণের কোনো সংযোগ নেই। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। নির্বাচনের মাধ্যমেই সবকিছুর ফয়সালা হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মরা নদীতে জোয়ার আসবে না। বিএনপির আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোঁড়াছুঁড়ি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন