News71.com
 Bangladesh
 27 Aug 22, 09:16 PM
 136           
 0
 27 Aug 22, 09:16 PM

মান্দায় তুচ্ছ ঘটনায় ১ জনকে কুপিয়ে হত্যা।  আ.লীগ নেতাসহ আহত ৩

মান্দায় তুচ্ছ ঘটনায় ১ জনকে কুপিয়ে হত্যা।  আ.লীগ নেতাসহ আহত ৩

নিউজ ডেস্কঃ  নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আতিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তাকে বাঁচাতে এসে আওয়ামী লীগ নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) রাতে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতিকুর উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর (বালকাপাড়া) গ্রামের মোজাহার আলী মণ্ডলের ছেলে।
আহতরা হলেন- কুসুম্বা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক (৪৫), একই গ্রামের জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮)। এদের মধ্যে আইনুল হককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মেহেদী হাসান পাইলট (৩০) ও তার বাবা আব্দুল মজিদ (৬০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে অবস্থিত প্রতিবন্ধী স্কুলের সামনে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত মোটরসাইকেলের চালককে মারধর করে দেলুয়াবাড়ি বাজারের একটি সন্ত্রাসী গ্রুপ। এ সময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল হোসেন বাধা দিলে তাকেও মারধর করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন