News71.com
 Bangladesh
 27 Aug 22, 09:03 PM
 123           
 0
 27 Aug 22, 09:03 PM

প্রতিবন্ধিতাযুক্ত মানুষরাও দেশের উন্নয়নের অংশীদার।। তথ্যমন্ত্রী

প্রতিবন্ধিতাযুক্ত মানুষরাও দেশের উন্নয়নের অংশীদার।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  জাতীয় উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধিতাযুক্তদের অন্তর্ভুক্ত করায় বাংলাদেশে আজ তারাও উন্নয়নের অংশীদার বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সুইজারল্যান্ডের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জেনেভায় শুরু হওয়া দু’দিনের জাতিসংঘের কনভেনশন অন দ্য রাইটস অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস বিষয়ক কমিটির ২৭তম অধিবেশনের প্রথম দিনে দেশভিত্তিক পর্যালোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে মন্ত্রী এ মন্তব্য করেন।

জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান, সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে অধিবেশনে যোগ দিচ্ছেন। ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রতিবন্ধিতাযুক্ত সবাইকে দারিদ্র্যমোচনসহ সব জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তার কন্যা সায়মা ওয়াজেদ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম এবং স্নায়বিক ও মানসিক ব্যাধির চিকিৎসা, সেবা উন্নয়ন, গবেষণা ও এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিরলস কাজ করছেন। প্রতিবন্ধিতাযুক্তদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে সরকার প্রতিবন্ধীভাতা বৃদ্ধি, প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সম্প্রসারণ, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ ও তাদের কাছে প্রয়োজনীয় তথ্য সুলভ করতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন