News71.com
 Bangladesh
 25 Aug 22, 07:46 PM
 237           
 0
 25 Aug 22, 07:46 PM

জমির উদ্দিন সরকারের দুর্নীতির ৫ মামলা বাতিল।। সুপ্রিম কোর্ট

জমির উদ্দিন সরকারের দুর্নীতির ৫ মামলা বাতিল।। সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক স্পীকার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতির পাঁচটি মামলা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। তবে চিকিৎসা ভাতা হিসেবে নেওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন।

বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন এবং তা নগদে তুলে আত্মসাৎ, সরকারি বাসভবনের আসবাব কেনা ও তা আত্মসাৎ এবং অতিরিক্ত অর্থ তোলার অভিযোগে দুদক এ মামলা পাঁচটি দায়ের করে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপ-সহকারী পরিচালক এসএম খবীরউদ্দিন বাদী হয়ে ২০১০ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাগুলো দায়ের করেন। পরবর্তীতে এই পাঁচ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত অভিযোগ আমলে নেন। এ অবস্থায় পাঁচ মামলা বাতিল চেয়ে জমির উদ্দিন সরকার হাইকোর্টে আবেদন করেন জমির উদ্দিন সরকার। হাইকোর্ট মামলাগুলোর কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন