News71.com
 Bangladesh
 25 Aug 22, 07:45 PM
 204           
 0
 25 Aug 22, 07:45 PM

হরতালে মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে।। প্রিন্স

হরতালে মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে।। প্রিন্স

নিউজ ডেস্কঃ সাধারণ মানুষ হরতালে অংশ নিয়ে রাস্তায় না নামলেও স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে বলে দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির  সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বৃহস্পতিবার (২৫ আগস্ট) হরতাল চলাকালীন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।  

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রুহিন হোসেন প্রিন্স বলেন, শান্তিপূর্ণভাবে হরতালের কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা জোর করে কোনো যানবাহন আটকাচ্ছি না। যদি মানুষ বলে এই হরতালে মানুষের সমর্থন নেই তাহলে মেনে নেব, কিন্তু মানুষ এমন কথা বলছে না। সাধারণ মানুষ হরতালে অংশ নিয়ে রাস্তায় না নামলেও স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে। কিন্তু এই সমর্থন সরকারের কানে যায় না। আমরা খবর পেয়েছি মালিকরা জোর করে শ্রমিকদের গাড়ি চালাতে বাধ্য করছে। কিন্তু এই হরতালে যারা বাস চালাচ্ছেন বা জীবিকার প্রয়োজনে কাজে বের হচ্ছেন, সেই শ্রমিক ও শ্রমজীবী মানুষেরাও আমাদের দাবির প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন