News71.com
 Bangladesh
 25 Aug 22, 02:27 PM
 176           
 0
 25 Aug 22, 02:27 PM

১৬ দিন পর আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে এলো ৩০০ টন গম।।

১৬ দিন পর আখাউড়া বন্দর দিয়ে ভারত থেকে এলো ৩০০ টন গম।।

নিউজ ডেস্কঃ ১৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবার গম আমদানি শুরু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১১টি ট্রাকে করে প্রায় ৩০০ টন গম এসে পৌঁছায় আখাউড়া স্থলবন্দরে। বুধবার এক হাজার টন গম আসার কথা থাকলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় আগরতলা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাকি ৭০০ টন গম বোঝাই ট্রাকগুলো বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে আসতে শুরু করেছে। সন্ধ্যার মধ্যে বাকি গম আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গমগুলো আমদানি করেছে ইসলাম এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। আর গমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। প্রতি টন গম আমদানি হয়েছে ৩৭০ মার্কিন ডলারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন