News71.com
 Bangladesh
 25 Aug 22, 02:25 PM
 153           
 0
 25 Aug 22, 02:25 PM

সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতি লাগবে না।।

সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতি লাগবে না।।

নিউজ ডেস্কঃ কোনো সরকারি কর্মচারীকে ফৌজদারি মামলায় গ্রেফতার করতে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি নেওয়া সংক্রান্ত সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪১(১) ধারা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের  হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।ফলে সরকারি কর্মচারীদের গ্রেফতারে অনুমতি লাগবে না বলে জানিয়েছেন আইনজীবী।

আদালতে হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী সরোয়ার আহাদ চৌধুরী, একলাছ উদ্দিন ভূঁইয়া ও মাহবুবুল ইসলাম। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বাড়ৈ ও সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।২০১৯ সালের ২১ রুল জারি করেন হাইকোর্ট। রুলে সরকারি চাকরি আইন,২০১৮ এর ৪১(১) ধারা কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না এবং সংবিধানের ২৬(১) (২),২৭ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন