News71.com
 Bangladesh
 24 Aug 22, 11:39 PM
 208           
 0
 24 Aug 22, 11:39 PM

জ্বালানি তেল ব্যবসায়ীদের ৫ দাবি।। না মানলে ধর্মঘট

জ্বালানি তেল ব্যবসায়ীদের ৫ দাবি।। না মানলে ধর্মঘট

নিউজ ডেস্কঃ  তেল বিক্রির কমিশন বাড়ানো ও তেলের পাম্পে বিপিসির অংশগ্রহণ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনা বন্ধসহ ৫ দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সাত দিনের মধ্যে এসব দাবি মানা না হলে আগামী ৩১ আগস্ট ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত তেলের পাম্প বন্ধ রাখার হুমকি দিয়েছে জ্বালানি তেল ব্যবসায়ীদের সংগঠনটি। বুধবার (২৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের এ হুমকি দেওয়া হয়।

অ্যাসোসিয়েশন সভাপতি মো নাজমুল হক বলেন, আমাদের কমিশন বাড়ানোর জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি। সেই ২০১৩ সালে আমাদের তেল বিক্রিতে কমিশন অকটেন ও পেট্রোলে ৪ দশমিক ৭৫ শতাংশ ও ডিজেলে ৩ দশমিক ২২ শতাংশ নির্ধারিত ছিল। আমরা ২০১৬ সাল থেকে ৭ শতাংশ করার দাবি জানিয়ে আসছি। কিন্তু সেটা না করে শতাংশের বদলে পয়সার হিসাব নির্ধারণ করা হয়েছে। যার ফলে তেলের দাম বাড়লেও আমাদের কোনো লাভ হয়নি। বরং শতাংশের পরিমাণ কমে পেট্রোল-অকটেনে ৩ দশমিক ৭৮ শতাংশ ও ডিজেলে ২ দশমিক ৫৬ শতাংশ হয়ে গেছে। অভিযোগ করে তিনি বলেন, তেলের পাম্পে অনিয়মের নামে ঢালাওভাবে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিপিসির একজন প্রতিনিধি থাকার কথা থাকলেও তাদের না নিয়ে শুধু মাজিস্ট্রেট গিয়ে অভিযান পরিচালনা করেন। এটা পাম্প মালিকদের ওপর জুলুম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন