
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই একটি আদর্শ, একটি দর্শন, তিনি চিরঞ্জীব। বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। বুধবার (২৪ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয়ের ৩য় তলায় আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্যে দিয়ে স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু ১৯৯৬ সালে সরকার গঠনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ বিরোধীদের সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণের জন্য মনোনিবেশ করেন।