News71.com
 Bangladesh
 24 Aug 22, 11:19 PM
 130           
 0
 24 Aug 22, 11:19 PM

দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির।।

দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরালের হুমকি ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতির।।

নিউজ ডেস্কঃ দুই ছাত্রীকে সাড়ে ছয় ঘণ্টা ধরে মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রীভার বিরুদ্ধে। ওই দুই ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও করে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় স্নাতক চতুর্থ বর্ষের কিছু ছাত্রীকে আবাসিক হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন। সেই হুমকির একটি অডিও রেকর্ড গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে ক্ষমাও চেয়েছিলেন তামান্না জেসমিন। সেই অডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে স্বীকারোক্তি আদায়ে এবার দুই ছাত্রীকে মানসিক নির্যাতন করেছেন তামান্না। ভুক্তভোগীদের অভিযোগ, সেই অডিও ফাঁস হওয়ায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) কলেজের রাজিয়া হলের ২০২ নম্বর কক্ষ থেকে বঙ্গমাতা হলের ১১০৭ নম্বর রুমে নিয়ে সাড়ে ছয় ঘণ্টা ধরে তাদের আটকে রেখে নির্যাতন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন