
নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে বেগম পাড়া করে টাকা পাচার করছে। জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তারই ফল। আর এর মাসুল দিচ্ছে সাধারণ জনগণ। তাই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণকে স্বোচ্চার করে তোলা হবে। তাদেরকে আর ছাড় দেওয়া হবে না।বুধবার (২৩ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গোহাটা রোডে বশির ভিলা প্রাঙ্গণে আয়জিত জনসমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা এ্যানি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা পেলেই লক্ষ্মীপুর জেলা শহরে ২০ হাজার মানুষ নিয়ে কালো পতাকা মিছিল করা হবে। এভাবে প্রতিটি ইউনিয়নে পতাকা মিছিলের মাধ্যমে আন্দোলন করতে হবে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন। জনগণ তাদের থেকে দূরে সরে গেছে। তারা এখন কাপুরুষের মতো চোরাগোপ্তা হামলা করছে। আন্দোলন করতে হিম্মত লাগে। সেই হিম্মত আওয়ামী লীগের নেই। বিএনপি নেতাকর্মীদের সেই হিম্মত আছে বলেই আন্দোলন সফল করার চ্যালেঞ্জ নিয়েই বিএনপি এখন মাঠে আছে।