
নিউজ ডেস্কঃ নতুন অফিস সময় পরবর্তী প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের গ্রুপ বিমা চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কতদিন অফিস চলবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত চলবে। এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি। এটা (অফিস সময়) পরে আমরা এডজাস্ট করতে পারবো। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রশ্ন এসেছি। সকাল ৭টায় স্কুল হয়, ৮টায় স্কুল চলে, আমরা এগুলো চিন্তা করেছিলাম, আমরা দেখি। বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে শুরু। শুধু সরকারি, স্বায়ত্বশাসিত অফিস ৮টা থেকে। ট্রাফিক জ্যামেরও ব্যাপার চিন্তায় ছিল।