News71.com
 Bangladesh
 24 Aug 22, 11:03 PM
 130           
 0
 24 Aug 22, 11:03 PM

বিনিয়োগের নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ।। মা-ছেলে গ্রেফতার

বিনিয়োগের নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ।। মা-ছেলে গ্রেফতার

নিউজ ডেস্কঃ  বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের নামে শেরপুর জেলায় প্রায় ৩ শতাধিক ব্যক্তির কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি মা ও ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার দুই আসামি হলেন কামরুজ্জামান সুজন (৪০) ও তার মা কামরুন নাহার হাসেম (৬১)।মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর তুরাগ থানাধীন উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের হাসনাহেনা বিল্ডিংয়ের ৬০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের বর্তমান চেয়ারম্যান আসামি কামরুজ্জামান সুজনের নামে আদালত থেকে ৩২টি গ্রেফতারি ও ৩টি সাজা পরোয়ানাসহ মোট ৩৫টি গ্রেফতারি পরোয়ানা এবং আসামি কামরুন নাহার হাসেমকে গ্রেফতারের জন্য আদালত থেকে মোট ৩টি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন