News71.com
 Bangladesh
 24 Aug 22, 11:02 PM
 132           
 0
 24 Aug 22, 11:02 PM

সিআইডি প্রধান হিসেবে যোগ দিলেন মোহাম্মদ আলী।।

সিআইডি প্রধান হিসেবে যোগ দিলেন মোহাম্মদ আলী।।

নিউজ ডেস্কঃ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসাবে যোগ দিয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) তিনি যোগ দেন। সিআইডির পক্ষ থেকে মোহাম্মদ আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নতুন সিআইডি প্রধান ডিআইজি জামিল আহমদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন এবং কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নিয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস সই করা এক প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশ প্রধানের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে সিআইডি প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর ফলে তিনি সিআইডিতে ব্যারিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। ব্যারিস্টার মাহবুবুর রহমান ৩০ জুলাই অবসরোত্তর ছুটিতে যান। গত বছরের ৩১ জুলাই অবসরের বয়সসীমা শেষ হওয়ার পর সরকার তাকে এক বছরের জন্য আবার নিয়োগ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন