News71.com
 Bangladesh
 22 Aug 22, 06:48 PM
 682           
 0
 22 Aug 22, 06:48 PM

ডিসি অফিসের দরজা সাধারণ মানুষের জন্য খোলা রাখুন।।হাইকোর্ট

ডিসি অফিসের দরজা সাধারণ মানুষের জন্য খোলা রাখুন।।হাইকোর্ট

নিউজ ডেস্কঃ ‘আমাদের অভিজ্ঞতা বলে আপনারা কী ধরনের জীবনযাপনে অভ্যস্ত। চাকচিক্যময় জীবনযাপন করেন। কীভাবে ক্ষমতার প্রয়োগ করে থাকেন। সেটাও জানি। দুঃখজনক হলেও সত্যি, ডিসি অফিসে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না। সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলার সুযোগ পান না। আপনাদের অফিসের দরজা ও জানালা মোটা পর্দায় আবৃত থাকে। যার কারণে মানুষ আপনাদের ছবি পর্যন্ত দেখতে পায় না।’ সোমবার (২২ আগস্ট) আদালত অবমাননার মামলায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুলুল ইসলামকে কঠোরভাবে সতর্ক করে এসব কথা বলেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ কুষ্টিয়ার ডিসিকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে সতর্ক করছি। এখন থেকে ডিসি অফিসের দরজা ও জানালা খোলা রাখবেন। যেন জনগণ আপনাদের চেহারা দেখতে পায়। আপনার দরজা-জানালায় ভারী পর্দা ব্যবহার করবেন না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন