News71.com
 Bangladesh
 22 Aug 22, 06:44 PM
 188           
 0
 22 Aug 22, 06:44 PM

বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ৭ মামলায় জামিন।।

বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ৭ মামলায় জামিন।।

নিউজ ডেস্কঃ বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমকে ৭ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।গত ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ তাকে এসব মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন দেন। তবে জামিনের বিষয়টি আজই জানা গেল। সোমবার (২২ আগস্ট) সংশ্লিষ্ট কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় এসব মামলা দায়ের করা হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন