News71.com
 Bangladesh
 21 Aug 22, 11:08 AM
 171           
 0
 21 Aug 22, 11:08 AM

ছাত্রলীগের বিরুদ্ধে টোল প্লাজায় হামলার অভিযোগ।।মামলা ফেরত দিয়েছে পুলিশ

ছাত্রলীগের বিরুদ্ধে টোল প্লাজায় হামলার অভিযোগ।।মামলা ফেরত দিয়েছে পুলিশ

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় সেতুর টোল আদায়কে কেন্দ্র করে কর্মচারীদের মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দেন সেতুর ইজারাদার। সেই অভিযোগ ‘ভুল’ দাবি করে তা ফেরত দিয়েছে পুলিশ। এদিকে এ ঘটনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। টোলপ্লাজায় দায়িত্বরত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাইক্রোডাইনামিকের ম্যানেজার শামীম আহমেদ জানান, শুক্রবার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে মীর মশারফ হোসেন সেতুর টোলের টাকা চাওয়ায় কর্মচারীদের ছাত্রলীগের নেতা-কর্মীরা বেধড়ক পিটিয়েছে। এতে অন্তত ছয়জন কর্মচারী আহত হয়। বেলা ১১টার দিকে সেতুটির পশ্চিম প্রান্তের টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

অন্যদিকে ছাত্রলীগের হামলার পর সেতুর কর্মচারীরা তাদের ধাওয়া দেয়। এতে ছাত্রলীগের ছয়-সাতজন কর্মী আহত হয়। এ সময় তাদের অন্তত তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় শুক্রবার রাত ১১টার সময় কুমারখালী থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলে পুলিশ জানায় অভিযোগপত্রে কিছু ভুল আছে। সেগুলো সংশোধনের প্রয়োজন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি শুনেছি। তবে ঘটনাটি একেবারেই তুচ্ছ একটা ঘটনা। এঘটনায় কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। যেটি নিয়ে এসেছিলো সেই লিখিত অভিযোগে কিছু ভুল ছিল যা সংশোধন করে আনার জন্য বলা হয়। পরে আর তারা আসেনি। অভিযোগ পেলেই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন