News71.com
 Bangladesh
 21 Aug 22, 11:07 AM
 112           
 0
 21 Aug 22, 11:07 AM

বঙ্গোপসাগরে ট্রলারডুবি।।ভারতের জলসীমায় ৫৭ জেলে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি।।ভারতের জলসীমায় ৫৭ জেলে জীবিত উদ্ধার

নিউজ ডেস্কঃ গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ‘এফবি মা-বাবা’ নামে বরগুনার একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। ১২ ঘণ্টা পর শনিবার (২০ আগস্ট) বিকেলে ওই ১৭ জন‌ জেলেকে ভাসমান অবস্থায় বেঙ্গোপসাগরের ভারতীয় অংশ থেকে উদ্ধার করে সেদেশের জেলেরা। পরে তাদের দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (১৯ আগস্ট) গভীর সমুদ্রে ঝড়ের কবলে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মো. ফারুক হোসেনের মালিকানাধীন ‘এফবি মা-বাবার দোয়া‌’।

অপরদিকে ভোলার ‘শুভ সকাল’ নামে একটি মাছ ধরা ট্রলারের জেলেসহ ৪০ জনকে উদ্ধার করা হয়েছে ভারতে। দুটি ট্রলারই প্রতিকূল আবহাওয়ায় দেশের জলসীমার বাইরে চলে যায়। ‘এফবি মা-বাবা’ ট্রলারের উদ্ধার হওয়া জেলেরা হলেন, পাথরঘাটা উপজেলার মঠেরখাল গ্রামের মাঝি মো. নাসির উদ্দিন, সহকারী মাঝি মো. সিরাজ, হাসেম, চালক মো.ইউসুফ আলী, শ্রমিক মো. সবুজ, মো. রফিক, মো. নিজাম, মো. সোহাগ, রাজা মিয়া, মো. সোহাগ, নূর জামান, আ. ছালাম, মো. হাসান, মো. সেলিম, দুলাল, এমাদুল ও মো. রাসেল। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন