News71.com
 Bangladesh
 21 Aug 22, 11:07 AM
 146           
 0
 21 Aug 22, 11:07 AM

বাংলাদেশি ১০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।।

বাংলাদেশি ১০ জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।।

নিউজ ডেস্কঃ ভারতীয় কোস্ট গার্ড বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি ১০ জেলেকে উদ্ধার করেছে। প্রতিকূল আবহাওয়ায় ট্রলারডুবির ঘটনায় এসব জেলে নিখোঁজ হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় কোস্ট গার্ড শনিবার (২০ আগস্ট) এক টুইট বার্তায় এ তথ্য জানায়।টুইটে জানানো হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘আনমল’ বঙ্গোপসাগর থেকে ১০ জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে। নিখোঁজ আরও দুজন বাংলাদেশি জেলের খোঁজে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজ ও এয়ারক্রাফট দিয়ে অনুসন্ধান চালাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন