News71.com
 Bangladesh
 20 Aug 22, 09:00 PM
 165           
 0
 20 Aug 22, 09:00 PM

নগরকান্দায় দু’পক্ষের সংঘর্ষ।।আহত ৫

নগরকান্দায় দু’পক্ষের সংঘর্ষ।।আহত ৫

নিউজ ডেস্কঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) বিকেলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার ফুলসূতী ইউনিয়নের সলিথা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গরু জমির ঘাস খাওয়াকে কেন্দ্র করে সলিথা গ্রামে জাহাঙ্গীর মোল্লা ও শাহ আলম মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গ্রাম্য মাতুব্বর রশিদ মাতুব্বর ও মিন্টু মাতুব্বরের সমর্থকরা যোগ দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতরা হলেন- জাহাঙ্গীর মোল্লা (৫৫), রেজাউল মোল্লা (৩০), শাহ আলম (৪৫), বেলায়েত মিয়া (৩৪), শাকিব ফকির। আহতরা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন