News71.com
 Bangladesh
 20 Aug 22, 08:59 PM
 195           
 0
 20 Aug 22, 08:59 PM

শেখ হাসিনার ওপর আঘাত এলে না.গঞ্জ বসে থাকবে না।।শামীম ওসমান

শেখ হাসিনার ওপর আঘাত এলে না.গঞ্জ বসে থাকবে না।।শামীম ওসমান

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আঘাত এলে প্রতিরোধে নারায়ণগঞ্জবাসী ঝাঁপিয়ে পড়বে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। শনিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

শামীম ওসমান বলেন, আসুন সবাই এক হই। এক হয়ে মাঠে নামি। প্রমাণ করি এই নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ ছিল আছে থাকবে। আসুন আমরা প্রমাণ করি নেত্রীর ওপর আঘাত এলে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো। রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের উপরে কোনো শক্তি নাই। তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে যে নির্বাচনে হবে সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এর আগে কিছু আঘাত আসবে, ষড়যন্ত্র হচ্ছে- সেটা মোকাবিলা করতে হবে। আগামী ২৭ আগস্ট নারায়ণগঞ্জে সমাবেশ করবেন জানিয়ে তিনি বলেন, সমাবেশে নারায়ণগঞ্জের স্বাধীনতার স্বপক্ষের সব লোককে এক মঞ্চে চাই। মঞ্চে তারা বক্তব্য দেবেন আমি নিচে দাঁড়িয়ে কর্মীদের মতো শ্লোগান দেব। আমি কর্মী হয়ে শ্লোগান দিতে চাই, নেতা হয়ে মঞ্চে বক্তব্য দিতে চাই না। আমি বাংলাদেশকে শকুনদের হাত থেকে রক্ষা করতে চাই। আমি শেখ হাসিনাকে বলতে চাই- আপনার ওপর আঘাত এলে এ নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বসে থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন