News71.com
 Bangladesh
 20 Aug 22, 08:26 PM
 208           
 0
 20 Aug 22, 08:26 PM

শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার।। নওফেল

শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার।। নওফেল

নিউজ ডেস্ক: নগরের চাক্তাইয়ে শিশু শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে শিক্ষা বৃত্তি। বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এ বৃত্তি দেওয়া হয়। শনিবার (২০ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করতে কোনো টাকা খরচ করতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়েদের কাছে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পৌঁছে দেন। অভিভাবকদের কাছে অনুরোধ করবো সেই টাকা দিয়ে যেন ছেলে-মেয়েদের পুষ্টিকর খাদ্য কিনে দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শোকাবহ আগস্ট মাস, এই মাসে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর শিশু পুত্র রাসেলকেও তারা হত্যা করে সেদিন। শিশু রাসেল তোমাদের বয়সী ছিল। তোমাদের কাছে অনুরোধ মহান সৃষ্টিকর্তার কাছে শিশু রাসেলসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন