News71.com
 Bangladesh
 20 Aug 22, 08:26 PM
 210           
 0
 20 Aug 22, 08:26 PM

নারীকে বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।।প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

নারীকে বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।।প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা

নিউজ ডেস্কঃ দেশে অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা৷ শনিবার (২০ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন শ্রেণি-পেশা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ, এনজিও এবং দাতা সংস্থার প্রতিনিধিদের অবহিতকরণ এবং ১০ লাখ মানুষের গণস্বাক্ষর ইউএসএআইডি উজ্জীবন এসবিসিসি প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার কাছে হস্তান্তর করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএসএআইডির ডেপুটি পরিচালক মিরান্ডা বেকম্যান, ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেনস, সেলিমা আহমাদ (এমপি), মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন। স্বাগত বক্তব্য রাখেন ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের প্রধান ড. ফয়সাল মাহমুদ। ইউএসএআইডির উজ্জীবন প্রকল্পের সহকারী প্রধান ড. জিনাত সুলতানা বাংলাদেশে বাল্যবিবাহ পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন