News71.com
 Bangladesh
 20 Aug 22, 08:25 PM
 105           
 0
 20 Aug 22, 08:25 PM

পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ নয়।। আব্দুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ নয়।। আব্দুর রহমান

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আমাদের দলের কেউ নয়, সে কারণে তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না। শনিবার (২০ আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর ভারত নিয়ে বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। কোনো একটি দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের প্রতি অনুরোধ করেছি’। তার এই বক্তব্য প্রচার হওয়ার পর দেশের রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন