News71.com
 Bangladesh
 20 Aug 22, 08:24 PM
 160           
 0
 20 Aug 22, 08:24 PM

শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।।

শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরের পানিতে ডুবে জিহাদ হাসান (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের আব্দুল আলীমের ছেলে। শিশুটির বাবা আব্দুল আলীম বলেন, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় জিহাদ। এ সময় সেখানে অন্যান্য শিশুদের চিৎকারে পথচারীরা পুকুরে নেমে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন