
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় কর্মকাণ্ড পালনের নিশ্চিয়তা দিয়েছে। দেশে যখনই অন্য দলের সরকার ক্ষমতায় থাকে তখই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়।
শুক্রবার (১৯ আগস্ট) সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।ওই দিন সকালে উপজেলার শ্রীরামকাঠী হরিসভার সভাপতি ডাক্তার সুভাষ চন্দ্র হালদারের সভাপতিত্বে হরিসভা মন্দির মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চঞ্চল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক তুহিন হালদার তিমির প্রমুখ। এর আগে মন্ত্রী একই দিন সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় হরি মন্দিরের উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশ নেন।