News71.com
 Bangladesh
 20 Aug 22, 08:23 PM
 112           
 0
 20 Aug 22, 08:23 PM

৪ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি।।

৪ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি।।

নিউজ ডেস্কঃ আগামী সোমবার (২২ আগস্ট) চারদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় তিনি কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। এছাড়া তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপতি ২২ আগস্ট বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর মিঠামইনে পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রপতি মিঠামইনে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে রাতযাপন করবেন। পরের দিন ২৩ আগস্ট বেরা ১১টার দিকে মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি। এরপর বিকেল ৩টার দিকে সড়কপথে মিঠামইন থেকে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে রওনা হবেন। অষ্টগ্রাম উপজেলায় পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন