News71.com
 Bangladesh
 20 Aug 22, 08:23 PM
 110           
 0
 20 Aug 22, 08:23 PM

সরকারকে আর সময় দেওয়া যাবে না।।মির্জা ফখরুল

সরকারকে আর সময় দেওয়া যাবে না।।মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারকে আর কোনো সময় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগকে আর কোনো সময় দিতে রাজি নই। এখন জনগনের ঐক্য গড়ে তুলে রাজপথ দখল করে নিয়ে এদেরকে পরাজিত করতে হবে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনব। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সেই মামলা প্রত্যাহার করব। এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। সংসদ ভেঙ্গে দিতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ও জনগনের সংসদ গঠন করতে হবে। জনগণের কাছে আহ্বান- আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন