News71.com
 Bangladesh
 20 Aug 22, 08:22 PM
 130           
 0
 20 Aug 22, 08:22 PM

সোনাদিয়া উপকূলে ট্রলার ডুবি।।১০ জেলে নিখোঁজ

সোনাদিয়া উপকূলে ট্রলার ডুবি।।১০ জেলে নিখোঁজ

নিউজ ডেস্কঃ কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে নাজিরারটেক চ্যানেলে ১৮ জন মাঝিসহ একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ৮ জনকে উদ্ধার করা গেলেও ১০ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ট্রলার মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন।

অপরদিকে শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপের জেটির কাছে একটি ফিশিং ট্রলার সাগরে ডুবে যায়। তবে এই ট্রলারের মাঝিরা সাঁতার কেটে তীরে উঠে যেতে সক্ষম হয়েছেন। ট্রলার মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন জানান, সাগর থেকে ফেরার পথে সোনাদিয়া দ্বীপের কাছে নাজিরার টেকের চ্যানেলে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে জাকির হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ ফিশিং ট্রলারটি ডুবে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন