
নিউজ ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে আনন্দ শোভাযাত্রা ও ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালিত হয়েছে। গতকাল বিকেলে ঢাকেশ্বরী মন্দির থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় হাজার হাজার ভক্ত অংশ নেন। পরে শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে শেষ হয়। শুক্রবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লা জেএম সেন হল থেকে শোভাযাত্রা বের হয়। এদিকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নিজেদের ধর্মীয় সংখ্যালঘু মনে করবেন না। এদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রীষ্টান সকলের। সকলের সমান অধিকার। জাতির পিতা বঙ্গবন্ধু সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র করে গিয়েছেন। দিনটি পালনে ঢাকেশ্বরী সহ সকল মন্দিরে পূজা, অঞ্জলি প্রদান, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। রাজধানী ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে বড় শোভাযাত্রা বের হয়েছে খুলনা, রাজশাহী, রংপুর সহ সকল জেলা শহরে।