News71.com
 Bangladesh
 20 Aug 22, 10:55 AM
 211           
 0
 20 Aug 22, 10:55 AM

বিসিক শিল্পনগরীর ফ্যাক্টরিতে আগুন।।

বিসিক শিল্পনগরীর ফ্যাক্টরিতে আগুন।।

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জের রোহিতপুরে ঢাকা বিসিক শিল্পনগরীর প্রাইম প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ আগস্ট) শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কেরানীগঞ্জের একটি ও ফায়ার সার্ভিসেস হেডকোয়ার্টারের পাঁচটি ইউনিট।

রাত ১টা ২২ মিনিটে এ প্রতিবেদনে লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার জোন-৫ উপ-সহকারী পরিচালক হাজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ১১টা ৩৫ মিনিটে খবর পেয়ে ১১টা ৪৭ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এখনও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন