News71.com
 Bangladesh
 20 Aug 22, 10:53 AM
 135           
 0
 20 Aug 22, 10:53 AM

কেরানীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার দুই।।

কেরানীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার দুই।।

নিউজ ডেস্কঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৩ হাজার ৯৩৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। শুক্রবার (১৯ আগস্ট) র‌্যাব-১০ অধিনায়ক (সিও) ডিআইজি মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- মো. হোসাইন (২০) ও মো. হেলাল উদ্দিন (২০)। অভিযানে তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ- ১ হাজার টাকা জব্দ করা হয়।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী ও হিজলতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হোসাইন ও হেলালকে গ্রেফতার করা হয়। তাদের তল্লশী করে ৩ হাজার ৯৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷ যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কোরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন