News71.com
 Bangladesh
 19 Aug 22, 10:19 PM
 201           
 0
 19 Aug 22, 10:19 PM

জোয়ার ও তীব্র স্রোতে বরিশালের ১৮ স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত।।

জোয়ার ও তীব্র স্রোতে বরিশালের ১৮ স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত।।

 

 

নিউজ ডেস্কঃ উত্তাল নদ-নদীতে অস্বাভাবিক জোয়ার ও তীব্র স্রোতের কারণে বরিশালের বিভিন্ন এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ১৮ টির মতো স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। যদিও এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণে আরও কিছু সময় লাগবে বলে জানা গেছে। ব‌রিশাল পাউবোর প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, বুখাইনগর নদী সংলগ্ন ব‌রিশাল সদর উপ‌জেলার টু‌ঙ্গিবা‌ড়িয়া ইউনিয়নের ৩০০ মিটার এলাকা বিলীন হ‌য়ে গে‌ছে।

 

এছাড়া বা‌কেরগঞ্জ উপ‌জেলার কারখানা নদী তীরবর্তী ফ‌রিদপুর ইউনিয়‌নের চর রঘূন‌দ্দি এলাকায় ২০০ মিটার, হিজলার হ‌রিনাথপুর এলাকার ১০০ মিটার, কীর্তণ‌খোলা নদী সংলগ্ন পা‌মের হাটে ১৮০ মিটার, প‌শ্চিম চরকাউয়ায় ৮০ মিটার, বুখাইনগর নদীর লাহারহাট বাজার এলাকার ১৩০ মিটার, সা‌হে‌বেরহাট বাজার এলাকার ১০০ মিটার, বিঘাই নদী সংলগ্ন নতুন হাট বাজার এলাকার ৬৫ মিটার, মেঘনা নদী সংলগ্ন হিজলা উপ‌জেলা স্বাস্থ্যা কম‌প্লেক্স সংলগ্ন এলাকার ৩০০ মিটার, হ‌রিনাথপুর ইউনিয়ন প‌রিষদ সংলগ্ন ১০০ মিটার, কীর্তণ‌খোলা নদী সংলগ্ন চরবা‌ড়িয়া এলাকায় ২২০ মিটার, লামছ‌ড়ি এলাকার ১৫০ মিটার, আ‌ড়িয়াল খাঁ নদী সংলগ্ন সদর উপ‌জেলার শা‌য়েস্তাবাদের কামাড়পাড়া এলাকার ২৫০ মিটার, চারঘাট এলাকার ১৩৯ মিটার, মিস্ত্রিবা‌ড়ী এলাকার ১২৩ মিটার, মৃধাবা‌ড়ী এলাকার ১৩০ মিটার ও হারুন হাওলাদার বা‌ড়ির এলাকার ১২৮ মিটার নদী ভাঙ‌নে বিলীন হ‌য়ে গে‌ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন