News71.com
 Bangladesh
 19 Aug 22, 10:18 PM
 108           
 0
 19 Aug 22, 10:18 PM

অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়েছে।। হানিফ

অপকর্মের জন্যই বিএনপি নিঃশেষ হয়েছে।। হানিফ

 

নিউজ ডেস্কঃ   বিএনপিকে নিঃশেষ করার জন্য অন্য কারো প্রয়োজন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষতায় থাকতে বিএনপির নেতাকর্মীরা যে অপকর্মগুলো করেছিল সেই অপকর্মের জন্যই দলটি নিঃশেষ হয়ে গেছে। হাওয়া ভবন বানিয়ে যে টাকা লুট করেছিল বিএনপি নেতারা, সেই টাকা দিয়েই তারা বিদেশে বসে আয়েশি জীবনযাপন করছে। 

 

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে হানিফ বলেন, গত দুই বছর করোনাকালীন দুর্যোগ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারাবিশ্বের অর্থনীতির ওপর বিরূপ চাপ পড়েছে সেটা বাংলাদেশের ওপরেও পড়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সবধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষের দিকেই তেলের বাজারসহ সবধরনের দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন