News71.com
 Bangladesh
 30 Jul 22, 12:49 PM
 714           
 0
 30 Jul 22, 12:49 PM

দেশে আশুরা পালিত হবে ৯ আগস্ট।।

দেশে আশুরা পালিত হবে ৯ আগস্ট।।

নিউজ ডেস্কঃ  বাংলাদেশের আকাশে শুক্রবার (২৯ জুলাই) মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী রোববার (৩১ জুলাই) থেকে শুরু হবে মহররম মাস গণনা। আর দেশে পবিত্র আশুরা (১০ মহররম) পালিত হবে আগামী ৯ আগস্ট। শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আওয়াল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।  

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় জানানো হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, সব বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে শুক্রবার দেশের মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার শুরু হবে নতুন হিজরি সন ১৪৪৪। এ কারণে আগামী ৯ আগস্ট দেশে পবিত্র আশুরা (১০ মহররম) পালিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন