News71.com
 Bangladesh
 29 Jul 22, 09:26 AM
 725           
 0
 29 Jul 22, 09:26 AM

দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব আর নেই।।

দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব আর নেই।।

নিউজ ডেস্কঃ  দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দেশ রূপান্তরের চিফ রিপোর্টার উম্মুল ওয়ারা সুইটি এ তথ্য জানিয়েছেন।তার মৃত্যুর খবর পেয়ে দেশ রূপান্তরের কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা ছুটে যান হাসপাতালে।

গত ২১ জুলাই স্ট্রোক হলে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অমিত হাবিবকে। অফিস চলাকালে তিনি স্ট্রোক করেছিলেন। প্রসঙ্গত, ১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে একই সঙ্গে রিপোর্টার ও সাব-এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় সাব-এডিটর পদে যোগ দেন তিনি। ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় সিনিয়র সাব-এডিটর পদে যোগ দেন। এর পরের বছর একই পদে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। অল্প দিনের মধ্যে পদোন্নতি পেয়ে যুগ্ম বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক হন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন