News71.com
 Bangladesh
 23 Jul 22, 02:06 PM
 1163           
 0
 23 Jul 22, 02:06 PM

অবশেষে কাটল তাপপ্রবাহ।।রয়েছে ঝড়ের আভাস

অবশেষে কাটল তাপপ্রবাহ।।রয়েছে ঝড়ের আভাস

নিউজ ডেস্কঃ  প্রায় ২০ দিন পর কাটল দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ। রয়েছে নয় অঞ্চলে ঝড়ের আভাসও। চলতি মৌসুমে সবচেয়ে লম্বা সময় ধরে তাপপ্রবাহের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হলো দেশবাসীকে, যা গত ৫ জুলাই থেকে শুরু হয়েছিল। শুক্রবার (২২ জুলাই) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন