News71.com
 Bangladesh
 21 Jul 22, 03:19 PM
 716           
 0
 21 Jul 22, 03:19 PM

বাংলাদেশ অংশে ভারতীয় জেলেদের মাছ শিকার।।আটক ১৬

বাংলাদেশ অংশে ভারতীয় জেলেদের মাছ শিকার।।আটক ১৬

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরসহ নদনদীতে মাছ ধরায় ৬৫ দিন নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার আটক করেছে নৌ-বাহিনী। মঙ্গলবার (১৯ জুলাই) গভীর রাতে পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিন অংশের গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়।

পরে বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় আটককৃতদের ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে। মোংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, গতকাল রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এ সময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন