News71.com
 Bangladesh
 10 Jul 16, 11:45 AM
 441           
 0
 10 Jul 16, 11:45 AM

কোন শিক্ষার্থী টানা ১০ দিন অনুপস্থিত থাকলে জানাতে হবে মন্ত্রণালয়কে ।। শিক্ষামন্ত্রী

কোন শিক্ষার্থী টানা ১০ দিন অনুপস্থিত থাকলে জানাতে হবে মন্ত্রণালয়কে ।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ কোমলমতি শিক্ষার্থীদের জঙ্গী সম্পৃক্ততা রোধে কোনো শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে টানা ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।

এছাড়া পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অন্যান্য কার্যক্রমের দিকে খেয়াল রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন