
নিউজ ডেস্কঃ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জাহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তবে কারো পরিচয় জানা যায়নি।
শনিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে মিনিট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাবিল চৌধুরী বলেন, সকাল ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। নিহত ও আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি।