
নিউজ ডেস্ক: সিলেটের উন্নয়ন প্রকল্প দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার সিলেট নগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের অর্থমন্ত্রী এ তাগাদা দেন। এই সময় তিনি সিলেট সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন। তখন কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।
আজ সকালে প্রথমে অর্থমন্ত্রী চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন শহীদ স্মৃতি সংরক্ষণশালার কাজ ঘুরে দেখেন। তখন এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব এই প্রকল্প সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্নের তাগিদ দেন।
তারপরে অর্থমন্ত্রী উপশহর পয়েন্ট সংলগ্ন আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স এর সামনের রাস্তা সংস্কার কাজ পরিদর্শন করেন। সর্বশেষ অর্থমন্ত্রী জালালাবাদ গ্যাস অফিসের সম্মুখের রাস্তা থেকে সৈয়দ গাজী বুরহান উদ্দিন মাজার অভিমুখী রাস্তার নির্মাণকাজ পরিদর্শন করেন।
সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আযম খান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: মুসতাক আহমদ, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর প্রমুখ।