News71.com
 Bangladesh
 05 Jul 16, 07:41 PM
 383           
 0
 05 Jul 16, 07:41 PM

যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

 

নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলার মঠবাড়িতে (গদখালী) হাসান আলী সরদার (৪০) নামে এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

পুলিশ বলেন, আনুমানিক রাত ২:৩০ মিনিটের দিকে কয়েকজন অস্ত্রধারী হাসান আলীর শয়নকক্ষে ঢুকে তাকা তিনটি গুলি করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ইউপি মেম্বার রাহাজ্জান সরদারের ভাই। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় মামলা হয়েছে বলে জানান পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন