News71.com
 Bangladesh
 23 Mar 20, 09:19 PM
 85           
 0
 23 Mar 20, 09:19 PM

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ২৫

মাদারীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ২৫

নিউজ ডেস্কঃ মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বরাইলবাড়ী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খানের সাথে সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লাভলু তালুকদার গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ ১৬ রাউন্ড ফাকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের স -সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খানের সাথে সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লাভলু তালুকদারের বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আজ সোমবার সকালে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ দুই গ্রুপের প্রায় ২৫ জন আহত হয়েছেন। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি করে। সংঘর্ষে আহতরা মাদারীপুর সদর হাসপাতালসহ আশপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতরা ভর্তি আছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন